মরহুম খন্দকার নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৬ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি প্রায় ৪০ বছর নাজিমখাঁন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সোমবার বাদ আছর নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে কুড়িগ্রাম প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।