রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
দীর্ঘ একযুগ পর কুড়িগ্রামের রৌমারী উপজেলায় তিন ইউনিয়নের সাধারণ নির্বাচনের তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোবরার সকাল ১০ টায় রৌমারী উপজেলা রির্টানিং অফিসার মোঃ আব্দুল হান্নান তার র্কাযালয়ে এ গণ-বিজ্ঞপ্তি জারী করেন। বিজ্ঞপ্তিতে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৯ জুলাই, মনোনয়ন পত্র বছাই এর তারিখ ১২ জুলাই, প্রার্থিতা প্রতাহারের শেষ ২০ জুলাই এবং ভোট গ্রহনের তারিখ ৫ আগষ্ট উল্লেখ রয়েছে।
উল্লেখ যে বিগত ২০০৩ সাধারণ নির্বাচন হয়। পরবর্তী সময়ে দুইটি ইউনিয়ন ভেঙ্গে তিনটি ইউনিয়ন করাকে কেন্দ্র করে ২০১১ সালে ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনের তফশীল ঘোষণা হলে সীমানা সংক্রাস্ত বিষয়ে হাইকোর্টে নির্দেশে নির্বাচন স্থগিত হয়। দীর্ঘ একযুগ পর অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন র্বাচনের তফশীল ঘোষণা করা হয়।