কুড়িগ্রামে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী পালিত

শাহ্ আলম, কুড়িগ্রাম: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে পোষ্টাফিস পাড়াস্থ বিএনপি’র কার্যালয়ে জেলা বিএনপি আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপি নেতা আলতাফ হোসেন, আশরাফুল হক রুবেল, ইদ্রিস আলী, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা রায়হান কবির, নাদিম আহমেদ, ছাত্রদল নেতা আমিমুল হিমেলসহ জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment