শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবী এবং কৃষকদের ব্যবহৃত সার, বীজ, ডিজেল, কীটনাশকসহ সকল কৃষি উপকরনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে জেলা কৃষকদল।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা কৃষকদলের আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম রফিকের নেতৃতে বিক্ষোভ মিছিলটি শহরের খলিলগঞ্জ থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসক নিকট স্মারক লিপি প্রদান করে।
এ সময় জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মর্তুজা, রফিয়াল, শামসুলসহ কৃষকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।