কুড়িগ্রামে ছিট মহলবাসীদের মহান বিজয় দিবস পালন

শাহ্ আলম, কুড়িগ্রাম ঃ
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিট মহল গুলোতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিট মহলের অধিবাসীরা একযোগে মহান বিজয় দিবস উৎযাপন করে। এ উপলক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া ছিট মহলে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সুচনা করা হয়। পরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন সহ দিনব্যাপী কর্মসুচী পালন করছে ছিট মহলের বাসিন্দারা। এতে অংশ নেয় কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে থাকা ভারতের ১২টি ছিটমহলের কয়েক হাজার মানুষ। বিজয় দিবসের কর্মসূচীতে ছিটমহলের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
কর্মসুচীতে ভারত-বাংলাদেশ ছিট মহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের সভাপতি দিপ্তি মান সেন, বাংলাদেশ অংশের সভাপতি মঈনুল হক, সাধারন সম্পাদক গোলাম মোস্তফাসহ দু’দেশের ছিটমহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি

Comments (0)
Add Comment