কুড়িগ্রামে দুর্যোগ ও ঝুকি হ্রাস বিষয়ে কর্মশালা

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে দুর্যোগ ও ঝুকি হ্রাস মোকাবেলায় জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যোগসুত্র শক্তিশালী করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আরডিআরএস বাংলাদেশ আয়োজনে কুড়িগ্রাম প্রশিক্ষন কেন্দ্রে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওয়ারেস আনছারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরডিআরএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম খান, এ্যসিস্টেন কো-অর্ডিনেটর ইনভারমেন্ট আব্দুল মান্নান প্রমুখ।
কর্মশালায় গ্রাম, ফ্যাডারেশন কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বন্যা, খড়া, ভুমিকম্প, টর্নেডোসহ বিভিন্ন দুর্যোগে দক্ষতা ও ব্যবস্থাপনার মধ্যদিয়ে ক্ষতি কমিয়ে এনে এগিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Comments (0)
Add Comment