কুড়িগ্রামে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

শাহ্ আলম, কুড়িগ্রাম: র‌্যালী ও আলোচনাসভার মধ্যদিয়ে কুড়িগ্রামে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের আয়োজনে রোববার সকাল ১১টায় শহরের কলেজ মোড় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়া বিজ্ঞান ভবনের হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক, সামিউল হক নান্টু প্রমুখ।
বক্তারা পরিবার থেকে শুরু করে সামাজিক ও অর্থনৈতিকভাবে অটিজম সচেতনতা বাড়ানোর আহবান জানান।

Comments (0)
Add Comment