কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি:

শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করিনা নিঃস্ব” – এই প্রতিপাদ্যে র‌্যালী, আলোচনাসভা ও গাছের চারা বিতরনের মধ্য দিয়ে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্দোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় একটি বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে। র‌্যালীতে সরকারী-বেসরকারী সংস্থা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। পরে কালেক্টরেট চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

Comments (0)
Add Comment