কুড়িগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে লিংকন, ফখরুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত

কুড়িগ্রাম প্রতনিধি:

কুড়িগ্রাম জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামীলীগের চেয়ে বিএনপি  এগিয়ে আছে।১৯টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৩টিতে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থীত প্যানেল। জামায়াত ও বিএনপির সুদৃঢ় ঐক্য বিজয়ের প্রধান কারণ। অপর দিকে সভাপতিসহ মাত্র ৬টি পদে বিজয়ী হয়েছে আওয়ামীলীগ সমর্থীতরা। নিজেদের ভিতর ঈর্ষা, বিভেদ ও সমন্বয়ের অভাবের কারনে সুনিশ্চিত বিজয় হাতছাড়া হয়েছে তাদের। এ ফলাফলে হতাশ জেলার শীর্ষ আওয়ামীলীগ নেতারা।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. হযরত আলী জানান, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ এবং বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেলে ১৯টি পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৯জন ভোটাধিকার প্রয়োগ করেন। রাত ৯টায় ফলাফল ঘোষনা করা হয়। আওয়ামীলীগ সমর্থীত লিংকন-আমজাদ পরিষদ থেকে এ্যাড.এস এম আব্রাহাম লিংকন সভাপতি, এ্যাড.আব্দুর রাজ্জাক সহ-সভাপতি এবং এ্যাড.আহসানুন নাসির চৌধুরী হেলাল, এ্যাড.টি এম আরিফুজ্জামান কল্লোল, এ্যাড.জাকিয়া সুলতানা সুইটি ও এ্যাড.তৌফিক আল সাহাব কিসলু সদস্য পদে বিজয়ী হন।
অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি এ্যাড.আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. মুহাম্মদ ফখরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম দুলাল, কোষাধ্যক্ষ এ্যাড. মোখলেসুর রহমান, দপ্তর সম্পাদক এ্যাড.হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. ইকবাল হোসেন, লাইব্রেরী সম্পাদক এ্যাড. মোখলেছুর রহমান,ক্রীড়া সম্পাদক এ্যাড. আঃ মজিদ সরকার, সদস্য এ্যাড. আনোয়ারুল ইসলাম, এ্যাড.আশরাফ আলী, এ্যাড. তারিকুর রহমান, এ্যাড. মিজানুর রহমান সরকার, এ্যাড.আঃ হাই মন্ডল বিজয়ী হন।

Comments (0)
Add Comment