কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি: প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করলেই গুলশান হত্যাকান্ডের মুল রহস্য বের হবে। আইএস নয় বিএনপি -জামায়াতের নির্দেশে দেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড চালানো হচ্ছে। জামায়াতকে কোনভাবে ছাড় দেয়া যাবে না। আগুন ও পেট্রোল বোমার সন্ত্রাসীরাই কৌশল বদলে বিভিন্ন কায়দায় হামলা চালাচ্ছে। একাত্তরেও বাংলাদেশ হানাদার বাহিনীর কাছে আপস করেনি, এখনও জামায়াত ও জঙ্গিগোষ্ঠীর কাছে আপস করবে না। সব যড়ষন্ত্র প্রতিহত করেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ যড়ষন্ত্রের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহবান জানান প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন মাঠে ১৪ দলের কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ১৪ দলের কর্মিসভায় উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রির একান্ত সচিব মাজেদুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, আব্দুল আজিজ আকন্দ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সভাপতি সফিকুল ইসলাম মিলন, সম্পাদক আবু জাফর রিপন, কেন্দীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আমজাত হোসেন , পৌর আ’লীগ সভাপতি আহমেদুল কবির, সম্পাদক শাহআলম দেওয়ান, সেচ্ছাসেবক লীগ সভাপতি রফিকুল ইসলাম সিজু , পৌর যুবলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রজম্ম লীগের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহীম খন্দকার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, পৌর যুবলীগ সভাপতি মো. বাদল হোসেন, উপজেলা প্রজম্ম লীগের সভাপতি মো. মনিরুল আলম প্রমুখ ।