খুলনায় ড্রেন থে‌কে যুবকের বস্তাব‌ন্দি লাশ উদ্ধার

আলা‌মিন রা‌ব্বি, সদর প্র‌তি‌নি‌ধি,খুলনা: খুলনা মহানগরীর খানজাহান আলি রো‌ডে সরকা‌রি সুন্দরবন ক‌লে‌জের সাম‌নের ড্রেন থে‌কে বৃহস্প‌তিবার সকাল ১০:৩০ মি‌নি‌টে বস্তা ব‌ন্দি অবস্তায় এক‌টি যুব‌কের লাশ পাওয়া যায়। যুবক‌টির লাশ পা‌রিবা‌রিক সূ‌ত্রে চি‌হ্নত করা হয়। তার নাম মো. সাজ্জাদ(৩৫) , পিতাঃ- মোঃ শাহআলম। সে নগরীর সি‌টি ল ক‌লে‌জে পড়াশুনা করে। তার বা‌ড়ি দা‌কোপ থানায়। সে খুলনা‌তে গগন বাবু রো‌ডে ব্যাচালর থে‌কে পড়াশুনা করতো।  এমনটা জানায় তার বাব শাহআলম। এর আগে সকা‌লে এলাকা বাসী ড্রে‌নে বস্তা ব‌ন্দি দে‌খে সি‌টি এস‌বির ক‌নোস্টাবল রুহু‌লের সাম‌নে ড্রেন থে‌কে লাশ‌টি উদ্ধার ক‌রে। প‌রে পু‌লিশ এসে লাশ‌টি চি‌হ্নিত করার চেস্টা ক‌রে। তার বাবা জানায়, জ‌মিজমার জের ধ‌রে তা‌কে নির্মম ভা‌বে হত্যা করা হয়। মৃত সাজ্জাদ ক‌লে‌জের পরীক্ষার জন্য ১০হাজার টাকা চাই‌লে তার বাবা গত মঙ্গল বার(৫জানুয়া‌রি)‌ সন্ধ্যা ৭টা থে‌কে তার ফোন বন্দ পায়। তারপর থে‌কে সাজ্জাদ নি‌খোজ। খুলনা মহানগরীর পু‌লি‌শের মূখপাত্র ম‌নিরুজ্জামান ‌মিঠু জানায়, লাশ‌টি ক‌য়েক দিন আগে ড্রে‌নে ফেলা হয়। যার কার‌নে লাশ‌টি চি‌হ্নিত কর‌তে কস্ট হ‌চ্ছে।

Comments (0)
Add Comment