আলামিন রাব্বি, সদর প্রতিনিধি: দ্বিতীয় দিনের মত আজ মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবির) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষকদের প্রতি প্রধানমন্তীর কঠোর হুশিয়ারির পর ও কঠোর আন্দোলনে অনড় শিক্ষকরা। ফলে দীর্ঘ শেসন জটের আশঙ্কায় রয়েছেন খুবির শিক্ষর্থীরা। এমনটা জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাগর। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, অষ্ঠম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের পদ মর্জদার অবনমনের প্রতিবাদে ও শিক্ষদের আলাদা বেতন কাঠামো সহ ৫দফা দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সারা দেশে ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্ট কালের কর্ম বিরতি শুরু করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড,অহসানুজামান জানায়, আজও (১২জানুয়ারি মঙ্গল বার) শিক্ষরো ক্যাম্পাসে কর্ম বিরতি ও আবস্থান কর্মসূচি পালন করছে।