খুলে দেয়া হলো ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক :   আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট ছাই মেঘের কারণে বন্ধ রাখা বালির নগুরা রাই আন্তর্জাতিক বিমানবন্দরটি শনিবার পুনরায় খুলে দিয়েছে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়। অগ্ন্যুৎপাতের কারণে দুইদিন বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দরটি। শনিবার বিমানবন্দরের উচ্চপদস্থ এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাভার মাউন্ট রাউং থেকে ছাই ভস্ম উদগিরণের কারণে বাধ্য হয়ে বৃহস্পতিবার রাত থেকে বিমানবন্দরটি বন্ধ করে দেয় ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়। বিমানবন্দরটি বন্ধ থাকায় শুধু শুক্রবারই ৩৩০টি ফ্লাইট বাতিল করা হয়। হাজার হাজার পর্যটক আটকা পড়ে।

নগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক ত্রিকোরা হারিও জানান, টার্মিনালের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে। ক্রুরা বিমান নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন।

Comments (0)
Add Comment