প্রস্তুত প্রণালী
তেঁতুলের খোসা ও বীজ ছাড়িয়ে ক্বাথ বের করে রাখুন। গন্ধরাজ লেবুর রস বের করে নিন। এবার মিক্সিতে একসঙ্গে তেঁতুলের ক্বাথ, লেবুর রস, বরফের কুচি, লেবুর রস, অল্প পুদিনা পাতা কুচি, লবণ আর ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে নিন। পরিবেশন করার পাত্রে তেঁতুলের সরবত ঢেলে উপর থেকে লেবু পাতা, লেমন জেস্ট আর পুদিনা পাতা কুচিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।