গাইবান্ধার পলাশবাড়ীতে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গাছ থেকে পড়ে সাগর (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর দক্ষিণপাড়ার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাগর পূর্ব গোপিনাথপুর দক্ষিণপাড়ার গ্রামের লালু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে আম পাড়ার জন্য গাছে উঠে সাগর। এ সময় হঠাৎ পা পিচ্ছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পবনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহনাজ পারভীন বিষয়টি  নিশ্চিত করছেন।

Comments (0)
Add Comment