পলাশবাড়ী সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিবির সেক্রেটারী সুলতান মাহমুদ (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গাইবান্ধা শহরের খানকাশরীফ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুলতান মাহমুদ জেলার সাদুল্যাপুর উপজেলার ঈদিলপুর ইউনিয়নের কাঠাল লক্ষীপুর গ্রামের আব্দুল জব্বার মাস্টারের ছেলে। পলাশবাড়ী থানায় নাশকতা-সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ৬টি মামলার আসামী সুলতান মাহমুদ। গোপন খবর পেয়ে গাইবান্ধা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।