গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু মিয়ার ২য় মৃত্যু বার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি: হেযবুত তওহীদের সদস্য গাইবান্ধা জেলার পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু মিয়ার ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখা হেযবুত তওহীদ। রবিবার দুপুরে হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখার কার্যালয় প্রাঙ্গনে মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অালোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাংগাঠনিক সম্পাদক জনাব মোঃ আশেক মাহমুদ। আলোচনা শেষে মরহুম মিন্টু মিয়ার আত্তার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হেযবুত তওহীদের সদস্য মোঃ সাইদুর রহমান। এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ আঃ রশিদ সর্দার, সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া, সদর থানার বিভিন্ন দপ্তরের প্রসাশনবৃন্দ, হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ জাহিদ হাসান মুকুল, সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলাম, হেযবুত তওহীদের গাইবান্ধা জেলা শাখার সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Comments (0)
Add Comment