গাইবান্ধায় জেএমবি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪২

গাইবান্ধা প্রতিনিধি: সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযানে গাইবান্ধায় অভিযান চালিয়ে জুয়েল মিয়া (২৬) নামে সন্দেহভাজন এক জেএমবি সদস্য ও বিএনপি-জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আরও ৩৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে মাদক, ডাকাতি, চুরি, ছিনতাই, মারপিট, ভাংচুরের মামলা রয়েছে।
পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সদস্য জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তার নামে থানায় কোন মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জুয়েলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড চেয়ে তাকে দুপুরে আদালতে হাজির করা হবে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান, ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা থেকে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Comments (0)
Add Comment