গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় ড্রাইভার মাহবুবের মর্মান্তিক মৃত্যু

জনকণ্ঠ শিল্প পরিবারের পরিচালকের ড্রাইভার মাহবুুুব মিয়া (২৫) সোমবার সকালে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরনী বাড়ি গ্রাম সংলগ্ন ই/৮১/এফ রেলগেটে অতিক্রম করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে নিহত হন।

জানা গেছে, বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারে মটর সাইকেলযোগে যাওয়ার পথে গেটম্যান বিহীন ওই রেল ক্রসিংটি অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। সে মাথায় আঘাত পেয়ে রেললাইনের পাশেই মটর সাইকেলসহ ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় ভ্যানযোগে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যুতে তার বাড়ি পশ্চিম উজির ধরনী গ্রামে শোকের ছায়া নেমে আসে।
উলে¬খ্য, মৃত্যুকালে সে তার স্ত্রী লাইজু বেগম, একমাত্র পুত্র ছয় মাস বয়েসী রকিব, পিতা মো. জলিল মিয়া ও মা ময়না খাতুন এবং একমাত্র ছোট ভাই আল আমিনকে রেখে গেছেন। হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম পুত্রকে হারিয়ে পিতা-মাতাসহ পরিবারের অন্যান্যরা যেন শোকে মুহ্যমান হয়েছে।

নিহত মাহবুব মিয়া দৈনিক জনকণ্ঠ অফিস থেকে ছুটি নিয়ে গত শুক্রবার নিজ বাড়ি উজির ধরণী গ্রামে আসে। তার পিতাকে লক্ষ্মীপুর বাজারে পাঠিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে সে বাজারে কেনাকাটা করার জন্য আসছি বলে পিতাকে আশস্ত করার ২০ মিনিটের মধ্যেই এই মর্মান্তিক মৃত্যু সংবাদটি পিতার কাছে পৌছায়। সোমবার বাদ এশা পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়

Comments (0)
Add Comment