গাইবান্ধায় নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

গাইবান্ধা সংবাদদাতা: নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আজ শনিবার গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রসহ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও জিইউকে কর্তৃক অটিজমের উপর মুভি প্রদর্শন।
এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এম.এস.এম আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মমিন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফারুক হোসেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ। এর আগে জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

Comments (0)
Add Comment