গাইবান্ধায় নারী আইসিটি ফ্রী-ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর আওতায় কর্মশালার উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার নারী আইসিটি ফ্রী-ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর আওতায় গ্রাফিক্স ডিজাইন বিষয়ক ২৬ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সদর উপজেলা পরিষদ মিলনায়তন ও পিটিআই আইটি ভবনে প্রথম ও দ্বিতীয় ব্যাচের ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মমিন খান, পিটিআই সুপারটেনডেন্ট মোছাম্মাৎ শামছিয়া আকতার বেগম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাব্বেরুল ইসলাম প্রমুখ।
উ্েল­খ্য এই কর্মসুচীর আওতায় সারাদেশে ৩ হাজার নারী আইসিটি ফ্রী-ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর আওতায় গ্রাফিক্স ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। সারাদেশের মধ্যে গাইবান্ধা জেলায় এই কর্মসূচীর প্রথম শুভ সূচনা হয়।

Comments (0)
Add Comment