গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকান্ডে ২ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামে গত শুক্রবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে।
জানা গেছে, রাত অনুমান ৩টার দিকে ওই গ্রামের মো. সাইফুল ইসলামের গোয়ালের পাশে ধান সিদ্ধ করা খড়ের পুঞ্জ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। প্রথমেই সাইফুল ইসলামের গোয়াল ঘরে রাখা ৪টি গরুসহ একটি ছাগল আগুনে পুড়ে ভুস্মিভুত হয়। ওই গোয়াল ঘরের পাশে থাকা আরও ৫টি গোয়াল ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় ওই গোয়াল ঘরগুলোতে রাখা আরও ৩টি গরু মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয় এবং গোয়ালে রাখা ২৫ মণ ধান পুড়ে ছাই হয়। অগ্নিকান্ডের শুরুতেই এলাকাবাসি আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

Comments (0)
Add Comment