গাইবান্ধায় সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন ও মতবিনিময় সভা

গাইবান্ধা সদরের হরিনসিংহা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন মানবন্ধর করে শিক্ষার্থীরা।

গাইবান্ধা প্রতিনিধি: দেশজুড়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে রোববার গাইবান্ধা সদর উপজেলার হরিনসিংহা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সদর উপজেলার হরিনসিংহা আদর্শ উচ্চ বিদ্যালয় এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয় সভাপতি রেজাউল করিম ভুট্টু, প্রধান শিক্ষক এএসএম আজহারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এহতেশামুল হক, চক গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মমিনুল ইসলাম মনোয়ার, প্রধান শিক্ষিক রাবেয়া খাতুন, সময় টেলিভিশনের স্টাফ রির্পোটার হেদায়েতুল ইসলাম বাবু, মানবাধিকার নাট্য পরিষদ রামচন্দ্রপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, ময়নুল ইসলাম প্রমূখ। বক্তারা সন্ত্রাস, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পলাশবাড়ীর আবু বকর ফাজিল ডিগ্রী মাদ্রাসার হলরুমে মতবিনিময় সভা।

এছাড়াও গাইবান্ধার পলাশবাড়ীতে জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের করণীয় শীর্ষক মতবিনিময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরবাজার আবু বকর ফাজিল ডিগ্রী মাদ্রাসার হলরুমে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইদুর রহমান সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মাঠেরবাজার আবু বকর ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুল আমিন আকন্দ, অত্র মাদ্রসার সাবেক সহ-সভাপতি আলতাব উদ্দিন মন্ডল, সদস্য খন্দকার নুরুল ইসলাম, ইউপি আওয়ামীলীগ সদস্য আহসান হাবীব, ইউপি সদস্য নুরুন্নবী মৃধা, সুধীজনের মধ্যে ভবানীপুরের হাবিবুর রহমান সৈকত, প্রভাষক শফিকুল ইসলাম সাজু, রশিদুল হক প্রধান, ইদ্রিশ আলী সরকার প্রমুখ। এ ছাড়াও অত্র এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালন করেন, অত্র মাদ্রাসার প্রভাষক নয়ন কুমার সরকার।

Comments (0)
Add Comment