গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার (বাগদা) এলাকায় দিনাজপুর সড়কে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাদশা মিয়া (৪২) নামে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। বাদশা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলা কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী গ্রামের সোনা উল্যার ছেলে। ওই ঘটনায় বাসের ৫ যাত্রী আহত হন।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসআই পরিবহনের যাত্রীবাহি দিবাকোচ সকাল ৮টার দিকে ওই এলাকায় পৌছিলে বগুড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ওই কাভার্ডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক বাদশা মিয়া মারা যান। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি আটক করা হয়েছে।

 

Comments (0)
Add Comment