গাইবান্ধা আসাদুজ্জামান গালস্ হাইস্কুল ও কলেজের নতুন ভবন উদ্বোধন করলেন হুইপ গিনি

আরিফুল ইসলাম,গাইবান্ধা: জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, বাল্য বিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রার অন্তরায়। বাল্য বিয়ে একটি দূর্যোগ, পরিবার সহিংসতা বাড়ায়। তাই ১৮ বছরের আগে মেয়েদের এবং ২১ বছরের আগে ছেলেদের বিবাহ নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত বিশ্বে নিয়ে যাবেন।
তিনি আজ বৃহস্পতিবার গাইবান্ধা আসাদুজ্জামান গালস্ হাইস্কুল ও কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন। এসময় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবার রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম হাসনা বানু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান, টিপু মিয়াসহ গভর্ণিংবডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গাইবান্ধা জেলা পরিষদের অধীনে প্রায় ৪৩ লাখ টাকা ৩টি শ্রেণী কক্ষ, বিদ্যুৎ, পয়ঃ প্রনালী ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা রয়েছে। হুইপ পরে কলেজের ৪ জন শিক্ষক হোসনে আরা বানু, মোঃ আব্দুল বাকী, ফজলার রহমান ও সাইদুর রহমানকে প্রতিষ্ঠান তহবিল থেকে কল্যাণ তহবিলের ৯৫ হাজার টাকা প্রদান করেন।

Comments (0)
Add Comment