গাইবান্ধা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা আজ শনিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আব্দুস সামাদ সরকার বাবু, নুরুজ্জামান প্রধান, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসজ্জামান মোনা, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, কার্যনির্বাহী কমিটির সদস্য আজাদ হোসেন সরকার, কুদ্দুস আলম, ফেরদৌস ইসলাম খান, খুরশিদ বিন আতা খসরু প্রমুখ।
সভায় অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান, প্রেসক্লাব উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রী এবং তথ্য মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত, রোজা, ঈদ ও পূজা উদযাপনে প্রেসক্লাব সদস্যদের বিশেষ আর্থিক অনুদান দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় দেশব্যাপী জঙ্গিসহ নানা অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রেসক্লাবে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Comments (0)
Add Comment