গাইবান্ধা ফুলছড়িতে বন্যা আশ্রায়ন কেন্দ্রের উদ্বোধন করেন ডেপুটি স্পীকার

মিথুন কুমার ধর, গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন আনন্দ বাজারের নিকটে চার তলা বিশিষ্ট বন্যা আশ্রয়ন কেন্দ্রের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি । বুধবার দুপুর ১২ টায় গলাকাটা উচ্চবিদ্যালয়ে উদাখালি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে বন্যাদুর্গতদের দীর্ঘ দিনের আকাঙ্খা পুরনের এ আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মো. আকবর হোসেন সরকার, বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, সাবেক ফুলছড়ি উজেলা চেয়ারম্যান এম এ শহীদ এবং উপজেলা আ’লীগের সহ সভাপতি আ: গফুর মন্ডলসহ বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মী, গন্যমান্য ব্যাক্তিবর্গ, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মী ।

Comments (0)
Add Comment