নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, মহানগরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। অপরদিকে বোর্ডবাজার এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ দু’টি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।