গাবতলী প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার গাবতলীর পৌর স্বেচ্ছাসেবক লীগের ৫ ও ৬ নং ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন গত রবিবার পৌর সদরে অনুষ্ঠিত হয়।
পৌর কমিটির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেক লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুল বারী বাবু। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুহুল আমিন বাবুল, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির হাসান জাফরু পাইকার, রোহানুল, ফেরদৌস রহমান গামা, নাহিদ হাসান লিটন, ইমরুল কায়েস প্রমুখ। সর্বসম্মতিক্রমে ৫নং ওয়ার্ডের শাহাদৎ হোসেন সভাপতি, আপেল মাহমুদ সা. সম্পাদক ও ৬নং ওয়ার্ডের সুলতান আহম্মেদ সভাপতি, সোলাইমানকে সা. সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট দুইটি কমিটি ঘোষণা করা হয়।