পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ওই মেয়েকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছিলেন সঞ্জয়। একপর্যায়ে ১ থেকে ৫ পর্যন্ত গুণতে বলেন মেয়েকে। ১ থেকে ১২ গণনার পর গুলিয়ে ফেলে ভারতী। এতে ক্ষুব্ধ বাবা শাস্তি হিসেবে প্রথমে মেয়েকে মাটিতে আছাড় দেন। এরপর মেয়ের মুখের মধ্যে পেঁয়াজ গুঁজে দিয়ে গেলানোর জন্য জোর করতে থাকেন। তখন পেঁয়াজটি ভারতীর গলায় আটকে গিয়ে শ্বাসরোধে মারা যায় শিশুটি।
এরপর বাবা তাকে গোপনে পুঁতে ফেলেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর ভারতীয় মা ও তার ভাই সাক্ষী হয়ে থানায় অভিযোগ জানায়। এরপরই নিজের কন্যা সন্তান হত্যার অভিযোগে মঙ্গলবার পুলিশ সঞ্জয় কুতেকে আটক করে।