গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বিচারের মুখোমুখি হচ্ছেন মার্কিন সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সাংবাদিক জ্যাসন রেজাইনকে অবশেষে বিচারের মুখোমুখি হতে হচ্ছে ইরানের বিপ্লবী আদালতে। ওয়াশিংটন পোস্টের এ ইরানি সংবাদদাতাকে গুপ্তরবৃত্তির অভিযোগে গত বছর গ্রেফতার করে দেশটির পুলিশ। তার প্রতিপক্ষ আইনজীবী লায়লা আশান আদালতে তার বিরুদ্ধে ২০ পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করেছেন। অভিযোগ প্রমাণিত হলে জ্যাসনের ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

জ্যাসন রেজাইনকে বিচারের মুখোমুখি করা নিয়ে ওয়াশিংটন পোস্ট ও স্বাধীন সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে। জ্যাসনের মা এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের অবিশ্বাস, বিদ্বেষ ও উন্মাদনার বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন। ২০১৪ সালে জ্যাসনসহ তার মা ও স্ত্রীকে আটক করে ইরানি পুলিশ। পরে বাকিদের ছেড়ে দেওয়া হলেও তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও ইরানের ইসলামি রাষ্ট্রের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়। সূত্র : বিবিসি অনলাইন।

Comments (0)
Add Comment