গুলশানে উদ্ধার অভিযান শুরু, অক্ষত উদ্ধার ২

গুলশানের হলি আর্টিসান বেকারিতে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাত আড়াইটার পর শুরু হওয়া এ অভিযানে সেনাবাহিনীর ইউনিট, নেভির ৩০ সদস্যের কমান্ডো টিম, সিআইডির ক্রাইম সিনের আট সদস্যের টিম, সোয়াট, র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশ নিয়েছেন।
এরই মধ্যে স্প্যানিশ নাগরিক শেফ ডিয়াগো ও বাংলাদেশি ইলেকট্রিশিয়ান বেলাল হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সোয়াট টিম।

Comments (0)
Add Comment