নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতরা সন্ত্রাসী নাকি জিম্মি তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অভিযান শেষ পর্যায়ে। অভিযান শুরুর ৪৫ মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এসে গেছে।
উদ্ধার অভিযানের একপর্যায়ে ওই রেস্তোরাঁয় সাতটি অ্যাম্বুলেন্স নেওয়া হয়। সেগুলোতে অনেককে সরিয়ে আনা হয়। শনিবার সকালে অভিযানে অন্য বাহিনীর সঙ্গে যোগ দেয় কমান্ডোরা। শনিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়।