অনলাইন ডেস্ক: ঢাকার গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে আর্টিজান বেকারি নামক একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে পুলিশ রেস্টুরেন্টটি ঘিরে রেখেছে। এছাড়া গুলশান ২ নম্বর সার্কেলের দিকে যাওয়ার পথে বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছে। এ ঘটনায় ওই এলাকাসহ রাজধানীতে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে এর দায় স্বীকার করেছে আইএস। শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে রাজধানীর গুলশানে জিম্মি ঘটনার পাঁচ ঘণ্টা পার হয়ে গেছে। রাত পৌনে তিনটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি সন্ত্রাসীদের হাতে আটক জিম্মিদের। যৌথ বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন জিম্মিদের উদ্ধার করতে। ইতোমধ্যেই উদ্ধার অভিযানে অংশ নিতে ঘটনাস্থলে পৌঁছেছে ৩০ সদস্যের নৌ কমাণ্ডো দল।
ছবি ও ভিডিওতে রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলা:
https://www.youtube.com/watch?v=lXMA834GAlo
আরো খবর:
গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনাক্রম
গুলশানে হামলা: দায় স্বীকার আইএস-এর
গুলশানে সন্ত্রাসী হামলা: দুই ইটালিয়ান সহ নিহত অন্তত ৫, বিদেশিসহ জিম্মি ২০