গুলশান হামলার পর সাইট ইন্টেলিজেন্স হামলাকারী হিসেবে যেসব জঙ্গিদের ছবি প্রকাশ করে সেখান থেকে রোহানের পরিবারের এক ছবি ফেসবুকে প্রকাশ করে তার পরিচিতজনরা। জঙ্গি রোহান ইমতিয়াজের ছবির সঙ্গে বেরিয়েও আসে তার পারিবারিক তথ্যও।
শুলশান হামলায় জঙ্গি দলের ৭ জনের মধ্যে ৬ জন মারা যায়, এবং মৃত এ ৬ জনের মধ্যে রোহান ইমতিয়াজও ছিল। ইমতিয়াজ খান বাবুল নিজেও ছেলের সঙ্গে তার ছবি প্রকাশ করেছিলেন এ বছরের ২১ জুন, যেখানে তিনি গত বছরের একই দিনে পোস্ট করা এক ছবি প্রকাশ করে লিখেন, “বাবা কোথায় তুমি, প্লিজ ফিরে এসো”।
গত বছরের ২৮ এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জঙ্গি রোহানের বাবা ইমতিয়াজ খান বাবুল মহানগরীর ৩১ নং (সাবেক ৪৪) ওয়ার্ডের আওয়ামী লীগের মনোনিত কাউন্সিলর প্রার্থী ছিলেন, এবং নির্বাচনে তার প্রতীক ছিল “রেডিও”।
সিটি কর্পোরেশন নির্বাচনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এমপি মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগর এলাকার ভোটারদের প্রতি ইমতিয়াজকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এক খোলা চিঠিও দিয়েছিলেন। এবং ২৩ এপ্রিল সে খোলা চিঠি ইমতিয়াজ খান বাবুলের ফেসবুক পেজে পোস্ট করা হয়।
গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ওই রেস্তরায় ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। এসময় ৭ জঙ্গির মধ্যে ৬জন নিহত হয়েছে এবং ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি আইএসপিআর এর। নিহত ওই ৬ জনের মধ্যে রোহন রয়েছে।