স্টাফরিপোর্টার: গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের হাতে আটক হয়েছেন মহিলা দলের ছয় কর্মী। এদের মধ্যে সাবেক দুই জন সংসদ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে ৮৬ নম্বর সড়কের মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিএনপির সূত্রে জানা গেছে, আটক কর্মীরা কার্যালয়ে খাবার নিয়ে এসেছিলেন। তাদের মধ্যে দুই সাবেক নারী সাংসদ হলেন শায়লা আকতার ও নার্গিস আলী। আর অন্য কর্মীরা হলেন শিরিন আকতার, ঝর্ণা খান, নিলুফার নাসরিন ও শামীমা সুলতানা। এর আগে ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এক ঘণ্টা পরে অবশ্য পুলিশ তাঁকে ছেড়ে দেয়। সংগীতশিল্পী বেবী নাজনীন বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সঙ্গে জড়িত।