গুলশান সন্ত্রাসী হামলা: রেস্টুরেন্টে ঢুকে অভিযান চালাবে সোয়াত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে হলি আর্টিসন বেকারি নামে একটি রেস্টুরেন্টে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় চলছে। সন্ত্রাসীরা বিদেশী নাগরিকসহ বেশ কয়েকজনকে জিম্মি করে রেখেছে। তাদের দমনে ভেতরে ঢুকে অভিযান চালাবে স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস (সোয়াত)।
ইতোমধ্যে তারা ঘটনাস্থলে এসে ভেতরে ঢোকার চেষ্টা চালাচ্ছে। এর আগে পুলিশ সেখানে ঢোকার চেষ্টা চালালে বেশ কয়েকজন আহত হন। যার মধ্যে র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা রয়েছেন।

Comments (0)
Add Comment