গেম পোর্টাল ‘টুটু দি র‌্যাব্বিট'

অন্যান্য ডেস্ক:
অনলাইন দুনিয়ায় অভিষেক ঘটলো বাংলাদেশি গেমিং পোর্টাল ‘টুটু দি রাব্বিট’। এইচটিএমএল-৫ নির্ভর দেশের প্রথম এই গেমিং পোর্টাল চালু করেছ আন্তর্জাতিক পর্যায়ের বাংলাদেশী মোবাইল এ্যাপ নির্মান প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড। পোর্টালটি থেকে ব্যবহারকারীরা যে কোন ক¤িপউটার, ল্যাপটপ, ট্যাবলেট বা মোবাইল থেকে সহজেই পছন্দের গেম খেলতে পারবেন স¤পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি কাঙ্খিত গেম অনুসন্ধানও করা যাবে এই পোর্টাল থেকে। পোর্টাল নিয়ে এমসিসি লিমিটেডের সিইও আশ্রাফ আবির বলেন, “বাংলাদেশে বিকাশমান গেমশিল্পে দেশের তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে এই উদ্যোগ নিয়েছে এমসিসি লিমিটেড। আশা করছি, পোর্টালটি ভবিষ্যতে গেম ডেভেলপারদের এইচটিএমএল-৫ নির্ভর গেইমের অন্যতম প্ল্যাটফর্মে  পরিণত হবে। গেইম শিল্প নিয়ে আরো ব্যাপকভাবে কাজ করবে এমসিসি।” তিনি জানান, ইতিমধ্যেই তাদের তৈরি বিভিন্ন মোবাইল এ্যাপ্লিকেশন বাংলাদেশসহ সারা বিশ্বের প্রায় ৩.৯ মিলিয়ন মানুষ ব্যবহার করছে। সূত্র জানায়, বিশ্বব্যাপী প্রায় ১৭৪ কোটি ৭০ লাখ গেমার রয়েছে। এদের মধ্যে শুধু মোবাইল ডিভাইসে গেম খেলেন ১২০ কোটি মানুষ। এই পরিসংখ্যানই বলে দেয় বিশ্বব্যাপী মোবাইল গেমের ব্যাপক সম্ভাবনার কথা। বিশ্বে যে পরিমান গেম আছে তার প্রায় ৭০ শতাংশ স্মার্টফোনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার নতুন গেম এসব ডিভাইসে ডাউনলোড হচ্ছে। ২০১৬ সাল নাগাদ বিশ্বব্যাপী গেম ইন্ডাস্ট্রির বাজার দুই হাজার ৩৯০ কোটি ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা।
৫০০০ বছরের মধ্যে মানুষ হবে পেঁচা!
অন্যান্য ডেস্ক: ইন্টারনেট মানুষের ঘুম কেড়ে নিয়েছে। বিশেষ করে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো তরুণ সমাজকে ভয়ঙ্কর রকম নিশাচর করে তুলছে। এই প্রবণতা অব্যাহত থাকলে মানুষ একসময় পেঁচার মতো নিশাচর প্রাণীতে পরিণত হবে। শুধু তা-ই নয়, আক্ষরিক অর্থেই মানুষ পালক ও পাখা বিশিষ্ট পেঁচায় পরিণত হবে! বিজ্ঞান সাময়িকী এভোলুশন টুডে তে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটা দাবি করেছেন বিজ্ঞানীরা। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রজন্মে মানুষের জীবনযাত্রায় রাত জাগার অভ্যাস যেভাবে বেড়েছে তাতে মানুষ নিশাচরে পরিণত হচ্ছে ক্রমশ। আগামী ৫০০০ বছরের মধ্যে মানুষ পরিণত হবে পেঁচায়! গবেষণার প্রধান বিজ্ঞানী মার্ক ডারউইন বলেন, ‘আমাদের অভ্যাস ও প্রয়োজন যেভাবে বদেলেছে সেই তার প্রভাবেই ধীরে ধীরে এপ (বানর প্রজাতি) থেকে মানুষের বিবর্তন ঘটেছে। আর এখন সময় মানুষ থেকে নিশাচর প্রাণীতে বিবর্তনের। আমাদের মধ্যে যারা ইন্টারনেট, স্মার্টফোন, ল্যাপটপ ব্যবহার করেন তাদের বেশিরভাগেরই রাত ৩টা থেকে ৪টা নাগাদ ঘুমোতে যাওয়ার অভ্যাস। অর্থাৎ আমরা ধীরে ধীরে নিশাচর প্রাণীতে পরিণত হচ্ছি।’ মার্ক ডারউইন ও তার দল জানায়, যাদের ওপর সমীক্ষা চালানো হয়েছিল তারা অনেকেই স্বীকার করেছেন ঘুমোতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তারা ফোন ব্যবহার করেন। গবেষণায় দেখা গেছে, আগামী ২০০ বছরের মধ্যে বিশ্বের জনসংখ্যার সিংহভাগের কাছে পৌঁছে যাবে উন্নততর প্রযুক্তি। যার ফলে দিনে কাজ করার ক্ষমতা ধীরে ধীরে হারাবে মানুষ। সারারাত স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহার করে কাটাবে তারা। আর ৩০০০ সালের মধ্যে মানুষের শরীরে হবে পালকের আবির্ভাব। তবে পেঁচার মতো চোখ মানুষের থাকবে না যার দ্বারা রাতেও দেখা যায়। তার কারণ আমরা সাধারণত রাতে মোবাইল বা ল্যাপটপের দিকে তাকাতেই অভ্যস্ত। ফলে রাতের অন্ধকারে দেখার কোনও ক্ষমতা তৈরি হবে না। তাই দ্বিতীয় শ্রেণির পেঁচায় পরিণত হবে মানুষ। আর পেঁচা সমাজে মিলবে না সমান সম্মানও। তবে এই বিষয়ে প্রথম শ্রেণির পেঁচায় পরিণত হওয়ার উপায় বাতলে দিয়েছেন মার্ক। ফোন ঘাঁটাঘাঁটি না করে রাতে অলসভাবে বসে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তার ধারণা এই পদ্ধতিতেই প্রথম শ্রেণির পেঁচায় পরিণত হবে মানুষ!

Comments (0)
Add Comment