গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে ডাল মিলের হলারের ফিতায় জড়িয়ে দিপালী বৈরাগী (৩২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
গত কাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দিপালী মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের নিখিল বৈরাগীর স্ত্রী।
সিন্দিয়াঘাট পুলিশ নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিপালী জলিরপাড় বাজারের রাধা সাহার ডাল মিলে কাজ করতেন। সকালে মিলে কাজ করার সময় অসাবধানতাবশত দিপালীর শাড়ি ডাল ভাঙানো মেশিনের হলারের ফিতায় জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।