গোবিন্দগঞ্জে কালবৈশাখী ঝড়ে ১ জনের মৃত্যু

গোবিন্দগঞ্জ সংবাদদাতা:  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন মসজিদের দেয়াল ভেঙ্গে আজিজল হক নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।

স্থানীয়রা জানান, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পূর্ব বামনহাজরা গ্রামের নির্মণাধীন একটি মসজিদে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মুসুল্লীরা মাগরিবের নামাজ পড়ছিলেন। এ সময় কালবৈশাখী ঝড় শুরু হলে মসজিদের পূর্ব পার্শ্বের একটি দেয়াল ভেঙ্গে পড়ে এতে ঐ গ্রামের আজিজল হক মারা যান। এ সময় একই গ্রামের বদিউজ্জামানের ছেলে ৮ম শ্রেণির ছাত্র লিটন এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

Comments (0)
Add Comment