গোবিন্দগঞ্জে মৎসাকৃতির শিশুর জন্ম

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম হয়েছে। রোববার রাতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়।
ওই উপজেলার পশ্চিম পান্তাপাড়া গ্রামের শিশুটির পিতা সোহেল জানায়, রোববার রাতে তার স্ত্রী শিশুটির জন্ম দেয়। শিশুটির দুই হাত ঠিক থাকলেও কোন পা নেই। শুধু কোমর থেকে পা আকৃতির একটি লম্বা অঙ্গ রয়েছে। যা অনেকটা বড় মাছের লেজের মতও মনে হয়। এছাড়া তার কোন মলমূত্রের ত্যাগের কোন অঙ্গ প্রতঙ্গ নেই। জন্মের এক ঘন্টা পরেই শিশুরটি মৃত্যু হয়। খবর পেয়ে এলাকা উৎসুক জনতা হাসপাতালে ভীড় জমায়।

Comments (0)
Add Comment