গোমস্তাপুরে জামায়াতের ২ কর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গোমস্তাপুরে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় রহনপুর স্টেশন বাজার এলাকায় মিছিল করার সময় তাদের আটক করা হয়।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মুকুল হোসেন জানান, রহনপুর স্টেশন বাজার এলাকায় জামায়াত একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশ জামায়াত কর্মী রহনপুর পৌর এলাকার বাগান পাড়ার সাইকেল মেকার আমির (৪৫) ও আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের সালাউদ্দিন (২৫) কে আটক করে।
আটককৃত ২ জনকে ট্রাক পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয়েছে বলে গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান।

Comments (0)
Add Comment