২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিকেল ৫টা ২২ মিনিটে ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন ৫ শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রতিবছরই এদিনে শহীদদের স্মরণে এখানে অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানাবেন। এ সময় সেখানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হবে।
বাংলাদেশেরপত্র/এডি/আর