ঘাম ঝরাচ্ছেন ক্যাট!

বিনোদন ডেস্ক:
বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ বর্তমানে তার নতুন সিনেমা ‘ফিতুর’ নিয়ে মহাব্যস্ত সময় পার করছেন। তবে এরইমধ্যে ক্যাটরিনা তার জিমের প্রশিক্ষক রেজার সঙ্গে তোলা একটি ছবি ইন্টারনেটে প্রকাশ করলেন। ক্যাটরিনা তার নতুন সিনেমার জন্য চুলগুলোকে ডাই করিয়েছেন। এই সিনেমায় তিনি আদিত্য রয় কাপুরের বিপরীতে ফিরদৌস চরিত্রে অভিনয় করছেন। অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’ সিনেমাটি প্রেমকাহিনিমূলক একটি সিনেমা। ত্রিভুজ প্রেমের এই সিনেমায় আরও অভিনয় করছেন বলিউডের অভিনেত্রী রেখা।

Comments (0)
Add Comment