তিনি আরো বলেন, রমজানের রোজা পালনের মাধ্যমে আমরা যে আত্মশুদ্ধি করেছি এবং শিক্ষা লাভ করেছি সে অনুযায়ী বছরের বাকী ১১মাস পরিচালনা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
রবিরার সকাল ১১টায় বাকলিয়ার অসহায়, দু:স্থদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ফারজানা পারভীন উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট নারী নেত্রী বাকলিয়া নারী কল্যাণ পরিষদের সহ সভাপতি আয়েশা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেত্রী রহিমা বেগম, নাছিমা আক্তার, গোলশান আরা, তাহমিনা প্রমুখ।