চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম মহানগরীর ৯ নং উত্তর পাহাড়তলী এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও আকবর শাহ থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব জহিরুল হক টুটুল।
মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে এলাকার বিভিন্ন এতিম ও দুস্থ পরিবারের শিশুদের নিয়ে একসঙ্গে ইফতার আয়োজন করা হয়। এ সময় শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও তাদের খোঁজখবর নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব আকন্দ, আকবর শাহ থানা যুবদলের মনছুর আহমেদ মোহন, মহানগর স্বেচ্ছাসেবক দলের জাহেদুল হক, জাকারিয়া রাজীব, কাউসার হোসেন লেদু, মো. মোরশেদ, মো. শিরন, মো. আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন শুভ, মো. শিমুল, মো. আনোয়ারুল, কামরুল শাকির রাহাত (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আকবর শাহ থানা ছাত্রদল), মো. তানজীলুর রহমান, মো. ফাহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।
জহিরুল হক টুটুল বলেন, “রমজানের শিক্ষা হচ্ছে সহমর্মিতা ও মানবিকতা। সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে অসহায় পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হবে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।