রুমেন চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেস কাব চত্বরে রক্তাক্ত ২১শে আগস্ট-রক্ত পিপাসু প্রতিরোধ মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জরিতদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস কাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুকছুদ আলী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল বাপ্পি সঞ্চালনা করেছেন।
রক্তাক্ত ২১শে আগস্ট মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করে বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার মাধ্যমে দেশকে নেতৃত্বশূণ্য করার যে প্রয়াস চালিয়েছিল ওই হায়নাররা, সোনার বাংলা করার স্বপ্নকে ধুলিস্যাৎ করার চেষ্টা করেছিল যারা এবং অসাম্প্রদায়িক চেতনাকে ভূলন্ঠিত করেছিল যেই পিসাসরা। তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মাধ্যমে বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করার জন্য ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়েছিল ওইসব ঘিন্য পশুরা।
এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামালীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সাবেক গণপরিষদ সদস্য জননেতা মোহাম্মদ ইসহাক মিয়া, নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চ.বি. শিক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী এস.এম. খসরুল আলম কুদ্দুসী, চ.বি ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল কদর, নগর আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ঈসা, বি.এম.এ নেতা ডা. তিমির বরণ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবদুল মান্নান ফেরদৌস, কে.এম শহীদুল কাওসার, মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু, চ.বি সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মিনহাজুল আবেদীন সায়েম, নগর যুবলীগে সদস্য সাখাওয়াত হোসেন সাকু, নঈম উদ্দিন খান, সাবেক ছাত্র নেতা জসিম উদ্দিন মিঠুন, মাহমুদুল হক আবু, নগর যুবলীগের নেতা শহিদুর রহমান, সাবেক ছাত্র নেতা জয়নাল আবেদীন, আতাউর রহমান মঞ্জু, আকবর আলী, মহিউল ইসলাম সোহেল, এড. নজরুল ইসলাম, মোহাম্মদ ওমর ফারুক, আসিবুল ইসলাম, সাইফুল ইসলাম মামুন, গিয়াস উদ্দিন, রাজু আহমদ, নাজমুল হাসান পিন্টু, আরিফ মঈনুদ্দিন, নাজমুল আলম, মোহাম্মদ সালাউদ্দিন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মাহি, সরওয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুর রহমান মঈন, গভ:কর্মশিয়াল ইনষ্টিটিউট ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজু সিকদার, নগর ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন কুতুবী, উপ ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক এস.এম হুমায়ুন কবির, সহ-সম্পাদক ওসমান গনি, নগর ছাত্রলীগের সদস্য রিদুয়ানুল কবির সজিব, মোছাদ্দেকুল মাওলা সোহরাব, সাজিদ মোহাম্মদ সাজ্জাদ, ওমর ফারুক সুমন, ইমতিয়াজ চৌধুরী বিরু, কাজী শাহরিয়ার তানিক, ছাত্রনেতা শুভজিত দাশ, জানে আলম, আবদুল ওয়াজেদ, ইয়াসিন আরাফাত বাপ্পি, জাহিদুল হক, নবী আলম সাহেল, জিয়া উদ্দিন, জাবেদুল হক, মোরশেদুল আলম, মনিরুল ইসলাম, এল.কে আবিদ, ইমন, মামুনসহ অারও অনেকে।
বাংলাদেশেরপত্র/এডি/আর