চট্টগ্রামে ৫ লাখ ইয়াবাসহ আটক ৭

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ৫ লাখ ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব-৭। বুধবার মধ্যরাতে তাদের আটক করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পতেঙ্গায় র‌্যাব সদর দপ্তরে ব্রিফিং করা হয়। র‌্যাব জানায়, বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে ‘এমটি-হেনা’ নামে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালায় তারা।

এসময়, ট্রলারে থাকা পানির ড্রামে লুকিয়ে রাখা ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ট্রলারের মাঝিসহ ৭ জনকে আটক করে র‌্যাব। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা বলে ব্রিফিংয়ে জানানো হয়।

এই ইয়াবা মিয়ানমার থেকে সাগর পথে বাংলাদেশে আসছিলো বলে ধারণা করছে র‌্যাব।

Comments (0)
Add Comment