নিজাম উদ্দিন, চট্টগ্রাম: চট্রগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোন (সিজি স্টেশন সাঙ্গু) কর্তৃক আনোয়ারা থানার গহীরার ঝাঁউ বন এলাকা থেকে ৪৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন লে. কমান্ডার ফরহাদ সরকারের নেতৃত্বে শুক্রবার ভোর ৪ ঘটিকায় সিজি স্টেশন সাঙ্গু কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন গহীরার ঝাঁউ বন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি চলিশ লক্ষ টাকা। লেফটেন্যান্ট কর্নেল ফরহাদ সরকার প্রেস কনফারেন্সে বলেন ইয়াবা পাচার কারীরা বর্তমানে নদী পথকে বেছে নিয়েছে। চট্রগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোন ইয়াবা পাচার রোধে কোঠর ভূমিকা পালন করছে এবং এ অভিযান অব্যাহত থেকবে বলে জানান, এ সময় সেকেন্ড লে. এন্ড কমান্ড ডিকসন( জি) পি পি এম,বি এন উপস্থিত ছিলেন।