ফরিদপুরের চরভদ্রাসনে উন্নয়ন মেলাকে সামনে রেখে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিষদ সভাকক্ষে আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারী-২০১৭ইং ৩দিনব্যাপি উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলাকে সামনে রেখে স্থানীয় দৈনিক যুগান্তর প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মেজবাহ্ উদ্দিন, দৈনিক আলোকিত সময়ের উপজেলা প্রতিনিধি লিয়াকত আলী লাভলু, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন পিন্টু, দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি নিলা টিকাদার সহ দৈনিক নবচেতনান প্রতিনিধি আঃ সবুর কাজলের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন সম্পন্ন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার পারভেজ চৌধূরীর সভাপতিত্তে¦ অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ ওমর ফারুকসহ “ইউএনও” সিএ গৌরচাঁদ সরকার। এসময় উক্ত সংবাদ সম্মেলনে উপজেলায় আগামী ৩দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক পর্বগুলো সম্পর্কে উপস্থিত সংবাদ কর্মীদের সম্যক ধারনা প্রদানসহ তা গণমাধ্যমে ব্যাপক প্রচারের অনুরোধ করা হয় এবং এবছর উপজেলার উন্নয়ন মেলায় দপ্তর ভিত্তিক ২৬টি বিভিন্ন স্টলসহ আরও ৩টি ফুড কর্নার স্টল মিলে মোট ২৯টি স্টল বসানো হবে বলে জানানো হয়। এবং প্রতিটি দাপ্তরিক স্টলে বর্তমান সরকারের বিভিন্ন চলমান উন্নয়ন কর্মকান্ডের সঠিক চিত্র প্রদর্শন করাসহ জন-সাধারনদের বিভিন্ন বিষয় সমূহ সম্পর্কে অবহিত করা হবে বলেও সভায় জানা যায়।